শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের তফসিলের সময় জানালেন সিইসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পিএম আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪৯ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
expand
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধে দেয়া হবে।

তিনি বলেছেন, আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন হবে। সেটা করতে হলে দুই মাস আগে তফশিল দিতে হবে। সে হিসাবে এ বছর ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে হবে। সে লক্ষ্য নিয়ে এগোচ্ছে কমিশন।

শনিবার (১৮ অক্টোবর) বরিশাল সার্কিট হাউসের সেমিনার রুমে বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন সিইসি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত দিনে যে নির্বাচন হয়েছে, এবার তেমন নির্বাচন হওয়ার কোনও সম্ভাবনা নেই। আসছে নির্বাচন সম্পূর্ণ আলাদা হবে বলেও দাবি করেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন বলেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ দল ততদিন পর্যন্ত নির্বাচনে আসতে পারবে না, যতদিন না পর্যন্ত তাদের বিচার সম্পন্ন হয়।

এনসিপির প্রতীক বরাদ্দ দেয়ার বিষয়ে তিনি বলেন, আমরা আগেও বলেছি, আবার বলছি এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার কোনও সুযোগ নেই। আমাদের কিছু আইন আছে, নীতিমালা আছে, সেখানে শাপলা প্রতীক নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন