শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়া ও চীন সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পিএম
বিমান বাহিনী প্রধান
expand
বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সকালে তিনি এই সফরে রওনা দেন।

প্রথম ধাপে তিনি দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘সিউল ইন্টারন্যাশনাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন (ADEX) ২০২৫’–এ অংশ নেবেন।

এ সফর চলবে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত। এই প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা ও বিমান প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরবর্তীতে চায়না ন্যাশনাল এরো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (CATIC) আমন্ত্রণে তিনি ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চীন সফর করবেন।

চীন সফরকালে বিমান বাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স (PLAAF)-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যেখানে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে প্রশিক্ষণ, প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।

বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও পেশাগত সম্পর্ক আরও জোরদার হবে, যা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে।

বিমান বাহিনী প্রধান ২৫ অক্টোবর সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন