শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে, রাতে চালু হবে ফ্লাইট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:২০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আজ শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত পদক্ষেপে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের যৌথ সমন্বয়ে আগুন সম্পূর্ণ নিভে গেছে এবং রাত ৯টা থেকে বিমানবন্দরের সব ফ্লাইট কার্যক্রম স্বাভাবিকভাবে চালু করা হবে।

অগ্নিকাণ্ডের পরপরই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট সব সংস্থা ঘনিষ্ঠ সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করছে বলে জানানো হয়।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্গো ভিলেজের কোনো অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তে প্রকৃত কারণ উদঘাটন করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের সহযোগিতা ও ধৈর্যের জন্য মন্ত্রণালয় কৃতজ্ঞতা জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন