

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর উত্তরা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পর। এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানিয়েছেন, শুধুমাত্র অনুমোদিত পরিচয়পত্রধারী ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সাধারণ নাগরিকদের প্রবেশ সীমিত রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, “বর্তমানে উত্তরা ও বিমানবন্দর এলাকাজুড়ে পাঁচ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র্যাব ও বিজিবির সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছে।”
তিনি আরও জানান, পুরো এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়।
উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়, যার পরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
মন্তব্য করুন
