

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে, তবে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজে আগুন লাগে। রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ক্ষুদেবার্তায় জানিয়েছে, বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে আনসারের ২৫ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন
