

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের জন্য টানা ছুটির সুযোগ রয়েছে। সোমবার (২০ অক্টোবর) হিন্দু ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে।
সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের পাশাপাশি ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে। ধর্মীয় পর্ব অনুযায়ী, একজন কর্মচারী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, এই ছুটি বাৎসরিক ছুটির পঞ্জিতে নির্ধারিত থাকে এবং বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। ছুটি সাপ্তাহিক বা সাধারণ ছুটির সঙ্গে যুক্ত করে নেওয়ার সুবিধাও রয়েছে।
এই মাসে পরিস্থিতি এমন যে, ২০ অক্টোবরের ছুটির আগে রয়েছে ১৮ ও ১৯ অক্টোবরের সাপ্তাহিক ছুটি। তাই যারা ২০ অক্টোবর ঐচ্ছিক ছুটি নেবেন, তারা ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর টানা ৪ দিন ছুটি কাটাতে পারবেন।
এই ছুটি শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য, যারা মহালয়ার দিন বাৎসরিক ছুটির তালিকায় অন্তর্ভুক্ত এবং অনুমোদন প্রাপ্ত।
মন্তব্য করুন
