শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কার্গো ভিলেজে আগুন: ১৫ আনসার সদস্য আহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে আগুনের তীব্রতা এখনও কমেনি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে অংশ নেওয়া আনসারের ১৫ জন সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোট এক হাজার আনসার সদস্য এখন পর্যন্ত ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে সেনানিবাসের সিএমএইচে ভর্তি করা হয়েছে, বাকি ৭ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ ছাড়াও বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে। উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছে বিজিবির দুই প্লাটুন সদস্যও।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন