

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় নিরাপত্তার স্বার্থে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে।
দেখা গেছে, বিমানগুলো টেনে আগুনের উৎস থেকে দূরে নেওয়ার কাজ চলছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে আরও ১৬টি ইউনিট যোগ দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।
শুরুতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিমান বাহিনীর দুটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ইউনিট সেখানে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তের চেষ্টা চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন
