

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। এবার এ প্রসঙ্গে মন্তব্য করেছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (০৮ আগস্ট) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রতিবেশী দেশের মানুষের মন বোঝার ক্ষেত্রে ভারতের শাসকরা গর্দভ বা ইতর শ্রেনীর।
সম্প্রতি ভারতের দিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল কনফারেন্সে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, গণহত্যার জন্য দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বলতে দিয়ে তা আবারো প্রমাণিত হলো।
উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং শেখ হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে একটি বড় ধরণের প্রভাব পড়েছে। বাংলাদেশের একটি বড় অংশের সাধারণ মানুষ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দেওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন না। তাদের মতে, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি।


