

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট বিকল্প হিসেবে সিলেটে অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে যায় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালালের কার্গো অংশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
বিমানবন্দর নির্বাহী পরিচালকের দপ্তরের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো এলাকার সংলগ্ন স্থানে আগুন লাগে। অগ্নিনির্বাপণ কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, যেখানে আগুন লেগেছে, সেই অংশে বিভিন্ন আমদানি পণ্য সংরক্ষিত ছিল।
মন্তব্য করুন
