

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গাজা যুদ্ধবিরতি ও সংশ্লিষ্ট আলোচনায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যে সিদ্ধান্ত নেবে, তেহরান সেটিকে সমর্থন করবে। খবর আল জাজিরার।
বুধবার (০৫ আগস্ট) হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেন, আলোচনা প্রক্রিয়ায় ফিলিস্তিনি নেতারা যে পদক্ষেপ, উদ্যোগ বা সিদ্ধান্ত নেবেন, ইরান তা সমর্থন করবে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় চলা আলোচনার পর হামাস নিরস্ত্র হতে সম্মত হয়েছে।
তবে এ বিষয়ে হামাসের অবস্থান হলো, ইসরায়েলি বাহিনী গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত তারা নিরস্ত্র হবে না। অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না।
এদিকে মঙ্গলবার এ বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি।