

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই সদস্য—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
সরকারের অন্য উপদেষ্টারা অংশ নিলেও এ দুই উপদেষ্টার অনুপস্থিতি উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি এড়ায়নি।
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের সংগঠন থেকে উদ্ভূত রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে মতানৈক্যের কারণেই তারা সরে ছিলেন—এমন কথাই ঘুরছে রাজনৈতিক অঙ্গনে।
বর্তমানে স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে রয়েছেন মাহফুজ আলম।
এনসিপি জুলাই সনদে স্বাক্ষরের আগে তিনটি শর্ত দিয়েছিল কমিশনের কাছে। এর মধ্যে ছিল—সনদের কিছু ধারা সংশোধন, সেটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।
শেষ মুহূর্তে কমিশন সনদের পঞ্চম দফায় কিছু পরিবর্তন আনলেও এনসিপি তাতে সন্তুষ্ট হয়নি বলে জানা যায়।
বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের ২০ জন উপদেষ্টা, যাদের মধ্যে ছিলেন—ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ড. আসিফ নজরুল, মোঃ তৌহিদ হোসেন, লে. জে. (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, আদিলুর রহমান খান, আলী ইমাম মজুমদার, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মুহাম্মদ ফাওজুল কবির খান, সৈয়দা রিজওয়ানা হাসান, ফারুক ই আজম (বীর প্রতীক), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, নূরজাহান বেগম, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ফরিদা আখতার, শারমীন এস মুরশিদ, ড. আ. ফ. ম. খালিদ হোসেন, সুপ্রদীপ চাকমা, শেখ বশিরউদ্দীন, মো. মাহফুজ আলম এবং মোস্তফা সরয়ার ফারুকী।
মঞ্চে রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ অনেকেই।
বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট সনদে স্বাক্ষর করলেও ৬টি দল—সিপিবি, বাসদ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ জাসদ, এনসিপি এবং গণফোরাম—তাতে সই করেনি। গণফোরামের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তবে স্বাক্ষর থেকে বিরত থাকেন।
মন্তব্য করুন
