

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
সোমবার (২ আগস্ট) প্রশিক্ষণের উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। ২ ও ৩ আগস্ট ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ক্র্যাবের ৪৮ জন রিপোর্টার এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ব্যবস্থাপনা ও সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি; ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম (বার), সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মোস্তফা মোহসীন, বিএফএম; ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশা প্রমুখ।
অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি ৩ আগস্ট সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের হাতে সনদপত্র তুলে দেন।