

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সংসদ ভবনের সামনে এমপি হোস্টেলের সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।
জানা গেছে, তিন দফা দাবিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেন 'জুলাই যোদ্ধারা'। দাবিগুলো হচ্ছে, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র ও সাধারণ জনগণকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এবং তাদের ‘জুলাই আহত বীর’ হিসেবে সম্মান জানানো। দাবিগুলো না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জে একজন আন্দোলনকারীর শরীর থেকে কৃত্রিম হাত খুলে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি তা ফেলে রেখেই সরে যান।
সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। এছাড়া, আশপাশের কিছু ট্রাক ও বাস ভাঙচুর করেন তারা। রাস্তায় স্থাপন করা পুলিশের ব্যারিকেড সরিয়ে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। একইসঙ্গে মানিক মিয়া এভিনিউতে সেচ ভবনের সামনে তৈরি করা অস্থায়ী তাঁবুতেও আগুন দেন তারা।
সংসদ ভবন এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে অবস্থান নিয়েছে সেনাবাহিনী।
মন্তব্য করুন
