শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

শিক্ষা সচিব রেহানা পারভীন জানিয়েছেন, খুব শিগগিরই জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন স্কেল চালু হলে শিক্ষকদের বেতন ও বাড়িভাড়াসংক্রান্ত সমস্যাগুলোরও সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সচিব এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া ভাতাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন।

এ প্রসঙ্গে রেহানা পারভীন বলেন, “শিক্ষকদের দাবিগুলো বিবেচনায় নিয়ে আমরা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশের বাইরে থাকলেও আমরা বিষয়টি নিয়ে নিয়মিত কাজ করছি। সর্বোচ্চ চেষ্টা করছি যেন দ্রুত সমাধান পাওয়া যায়।”

তিনি আরও জানান, আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান আসবে বলে আশা করছেন। “লামছাম বরাদ্দ থেকে শতকরা ভিত্তিতে যে অগ্রগতি হচ্ছে, সেটি একটি ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেন।

রেহানা পারভীন বলেন, “খুব শিগগিরই জাতীয় বেতন স্কেল চালু হবে ইনশাআল্লাহ। এতে শিক্ষকদের দাবিরও প্রতিফলন ঘটবে। আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তবে ফল পেতে কিছুটা সময় লাগবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন