শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড-ইট নিক্ষেপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম
পুলিশের ধাওয়া খেয়ে লালমাটিয়া হাউজিং সোসাইটির গলিতে আশ্রয় নেন আন্দোলনকারীরা
expand
পুলিশের ধাওয়া খেয়ে লালমাটিয়া হাউজিং সোসাইটির গলিতে আশ্রয় নেন আন্দোলনকারীরা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান। এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানা গেছে।

কিন্তু দুপুরের আগে থেকেই অনুষ্ঠানের স্থান ঘিরে উত্তেজনা তৈরি হয়। দুপুর ১টা ২৫ মিনিটের দিকে জুলাই যোদ্ধারা বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দিতে চেষ্টা করে। আন্দোলনকারীরা পিছু না হটায় সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের ধাওয়া খেয়ে লালমাটিয়া হাউজিং সোসাইটির গলিতে আশ্রয় নেন আন্দোলনকারীরা। গলি থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এ সময় পুলিশ ও এপিবিএন সদস্যরা প্রধান সড়কের মাঝখানে অবস্থান নেন এবং পর্যায়ক্রমে সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকেন। তাদের উদ্দেশ্য ছিল বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা।

শুক্রবার সকাল থেকেই জুলাই যোদ্ধাদের একটি অংশ জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন। অপর অংশ ছিলেন সংসদ ভবনের ভেতরে, অনুষ্ঠানস্থলের আশেপাশে। এক পর্যায়ে বাইরে থাকা আন্দোলনকারীরা ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে ভেতরের অংশের যোদ্ধারাও বাইরে চলে আসেন। তখনই সংঘর্ষ শুরু হয়।

পুলিশকে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করতে দেখা যায়। এতে কয়েকজন আহত হন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

লালমাটিয়ার গলির পাশাপাশি কলাবাগান দিক থেকেও কিছু মানুষকে বিক্ষোভে যোগ দিতে দেখা গেছে। পুরো এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ ও থমথমে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন