শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অংশ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১২:০৯ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
expand
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্তের দিকে যেখানে জাতি একসাথে দাঁড়াবে নতুন সূচনার প্রতীকে।

সেই মহাক্ষণের অংশ হতে দেশের প্রতিটি নাগরিককে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া বিশেষ বার্তায় তিনি বলেন, জুলাই সনদ’ কেবল একটি দলিল নয় এটি আমাদের বিশ্বাস, ঐক্য এবং নবযাত্রার প্রতিচ্ছবি।

তিনি দেশের নাগরিকদের উদ্দেশে আহ্বান জানান, আপনি যেখানেই থাকুন বাড়িতে, কর্মক্ষেত্রে, রাস্তায় বা মাঠে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন। আমরা একসাথে দাঁড়াব, একসাথে এগোব।

ড. ইউনূস বলেন, এই সনদের মূল লক্ষ্য হলো জাতীয় পরিচয়, রাজনৈতিক মতাদর্শ, ধর্ম বা সংস্কৃতিগত বিভাজন পেরিয়ে সবাইকে এক সারিতে নিয়ে আসা।

‘ঐক্যের শক্তি আমাদের পথ দেখাবে’ এই মূলমন্ত্রকে সামনে রেখে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান।

প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। তিনি অনুরোধ জানিয়েছেন দেশের সব টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যমকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য, যাতে ঘরে-বাইরে প্রতিটি মানুষ এই ঐতিহাসিক ঘটনার অংশ হতে পারে।

তরুণ প্রজন্ম, শ্রমজীবী মানুষ, পেশাজীবী এবং সাধারণ নাগরিক সবাইকে এই সনদের সঙ্গে যুক্ত হওয়ার অনুপ্রেরণা জোগাতে তিনি বলেন, এই দিনটি আমাদের ভবিষ্যতের গল্প লেখার সূচনা। বিভেদ নয়, এখন সময় ঐক্য, সম্মান ও সম্মিলিত স্বপ্নে এগিয়ে যাওয়ার।

বার্তার শেষে তিনি আহ্বান জানান, এসো, আমরা সবাই মিলে এই উদযাপনের অংশ হই, এক নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় একসাথে পথ চলি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন