শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার স্বাক্ষর: যা রয়েছে জুলাই জাতীয় সনদে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:১৫ পিএম আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম
expand
শুক্রবার স্বাক্ষর: যা রয়েছে জুলাই জাতীয় সনদে

জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত ভাষ্য রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে পাঠিয়েছে। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) এই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের দিন নির্ধারিত রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করে কমিশন জানিয়েছে, সনদের সর্বশেষ সংস্করণ পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে অবগতির জন্য।

কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, “রাজনৈতিক দল ও জোটগুলোর সাথে আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করা হয়েছে। সনদের এই চূড়ান্ত ভাষ্য আপনাদের অবগতির জন্য প্রেরণ করা হলো।”

সাত দফা অঙ্গীকারনামার ভিত্তিতে সনদটি প্রণয়ন করা হয়েছে। এতে উল্লেখ রয়েছে, এই সনদ সংবিধানে ‘তফসিল হিসেবে’ বা প্রয়োজন অনুসারে সংযুক্ত করা হবে এবং যেসব রাজনৈতিক দল এতে স্বাক্ষর করবে, তারা এর বৈধতা বা প্রয়োজনীয়তা নিয়ে ভবিষ্যতে আদালতে প্রশ্ন তুলবে না।

চূড়ান্ত সনদে আরও বলা হয়েছে, যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে।

জুলাই জাতীয় সনদ ২০২৫ যা যা রয়েছে-

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন