শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৯ নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:২৬ পিএম
নির্বাচন কমিশন
expand
নির্বাচন কমিশন

মাঠ পর্যায়ে কর্মরত নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আওতাধীন ২৯ জন সহকারী উপজেলা বা সহকারী থানা নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে সরকার।

বুধবার (১৫ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের উপসচিব ইকবাল হোসেন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩’-এর ৬ নম্বর বিধি অনুসারে এসব কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে।

এরা সবাই ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে নিজ নিজ পদে যোগ দিয়েছিলেন। সেই যোগদানের তারিখ থেকেই তাদের চাকরি স্থায়ী হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন