শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ভবনে দুদক 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম
সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান
expand
সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান

সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের রাজধানীর পূর্বাচলের জলসিঁড়ি আবাসনের আটতলা বাড়িতে রক্ষিত মালামালের তালিকা (ইনভেন্টরি) করা হচ্ছে।

সোমবার (২০ জুলাই) দুর্নীতি দমন কমিশন (দুদক) এই ইনভেন্টরি করছে।

গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম সাবেক মেজর জেনারেল আহসানের জলসিঁড়ির আটতলা বাড়িতে ইনভেন্টরীর কার্যক্রম কার্যক্রম চালাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন