শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে পোস্ট দিয়ে ডিলিট করে দিলেন সাবেক শিবির সভাপতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০২:০২ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

হবিগঞ্জ ও মৌলভীবাজারে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে পরে সেটি মুছে ফেলেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি লিখেছিলেন, ‘হবিগঞ্জ ও মৌলভীবাজারে হামলার ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। উদ্দেশ্য যা হতে পারে- জুলাই মাসে জামায়াতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখা এবং এনসিপির প্রতি জনসমর্থন (public sympathy) তৈরি করা। গুড প্ল্যান, গুড মুভ। (ডিপ পাওয়ার)’

তবে পোস্টটি প্রকাশের কিছু সময়ের মধ্যেই তিনি সেটি নিজের ফেসবুক থেকে সরিয়ে দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন