শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সিটি করপোরেশনের দায়িত্ব নয়: ডিএনসিসি প্রশাসক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সিটি করপোরেশনের দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, এজন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে, যা অনুসরণ করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর শেওড়াপাড়ায় গ্রীন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় নগরবাসীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ম-নীতি মেনে পরিচালনার আহ্বান জানান তিনি। একইসঙ্গে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দেয়ার তাগিদও দেন তিনি। পাশাপাশি হাসপাতালের সামনে ময়লার বিন স্থাপনেরও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রাজধানীর উত্তরাঞ্চলের মানুষের জন্য মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘হাসপাতালের বর্জ্য নির্ধারিত ব্যবস্থাপনার মাধ্যমে যথাযথ স্থানে অপসারণ করতে হবে।’ এছাড়া ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশন সবসময় সতর্ক রয়েছে বলেও জানান তিনি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup