বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার সুরক্ষা আইন সংশোধনী কমিটিতে যুক্ত হলেন তথ্য প্রতিমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী | ছবি: সংগৃহীত
expand
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী | ছবি: সংগৃহীত

‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করার লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে অন্তর্ভুক্ত করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে গত বুধবার (০৮ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং মন্ত্রিপরিষদ বিভাগের ২৯ জুন ২০২৬ তারিখের স্মারকের ধারাবাহিকতায় এ প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন এই অন্তর্ভুক্তির ফলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী খসড়া আইনের চূড়ান্ত পর্যালোচনা, পরিমার্জন ও সুপারিশ প্রণয়নে অংশ নেবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।

ছয় সদস্যের এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

কমিটির কার্যপদ্ধতি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটি যেকোনো উপযুক্ত ব্যক্তিকে কো-অপ্ট করতে পারবে। সময় ও প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটিকে সার্বিক সচিবালয় সহায়তা দেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup