

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্যের সমালোচনা করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত জুলাই পথসভায় তিনি এ আহ্বান জানান। উপজেলার সি-এ অফিস বাসস্ট্যান্ড এলাকায় এই পথসভার আয়োজন করা হয়। পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ দলের নেতা-কর্মী ও সমর্থকরাও অংশ নেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির নেতা-কর্মীরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে আপস করে ভারতের সঙ্গে লিয়াজোঁ করেছে। তিনি শেখ হাসিনার শাসনামলে বগুড়ার মানুষের গুম ও খুনের প্রসঙ্গ তুলে ধরেন। এ সময় গুম ও খুনের বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, এ বিষয়ে বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হলে তাদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলেও মন্তব্য করেন। তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, মিডিয়া হাউসগুলোতে বিএনপি নিজেদের লোক বসিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তারা আওয়ামী লীগের মদদদাতাদের বিভিন্ন গণমাধ্যমে জায়গা দিয়ে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছে। সংস্কার কিংবা গণভোট, যে কোনো একটি ছাড়া বিএনপিও বৈধ সরকার গঠন করতে পারে না। সে ক্ষেত্রে তারেক রহমানও বৈধ প্রধানমন্ত্রী এবং সালাউদ্দিন আহমেদও বৈধ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন না।
পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, শেখ হাসিনা যেভাবে নির্লজ্জের মতো পালিয়েছেন, ব্রিটিশ শাসকরাও সেভাবে পালায়নি, পাকিস্তানি শাসকরাও পালায়নি। লক্ষ্মণ সেনের পর কোনো শাসক শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালায়নি।
