বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষে আহত ৮

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

‎শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চার ঘণ্টা দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

‎মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে বারোটায় দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

‎এর আগে বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চলমান এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ জানিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নানান স্লোগান দেয়। ‎ ‎দুপুর পৌনে দুইটাই শিক্ষার্থীরা রাহী এন্টারপ্রাইজের বাস ভাঙচুর করেছে এমন অভিযোগ করে পরিবহন শ্রমিকরা। বাস ভাঙচুরের প্রতিবাদে তারা ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে। পরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচজন শিক্ষার্থী ও তিনজন পরিবহন শ্রমিক আহত হয়েছেন। এদিকে সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ‎ ‎এছাড়াও পঞ্চগড় থেকে ছেড়ে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর স্টেশনে আটকা পড়ে। তবে বিকেল চারটার দিকে আন্দোলন করলে যান চলাচল স্বাভাবিক হয়।

‎দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানান, শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে। এখন রেল ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। ‎ ‎সংঘর্ষের বিষয়ে তিনি জানান, শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতন্ডা হয়েছে, সংঘর্ষ হয়নি। আহতের বিষয়ে তিনি অবহিত নন বলেও জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup