শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম
সচিবালয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
expand
সচিবালয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

ভারত থেকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, সরকার তার (শেখ হাসিনা) প্রত্যাবর্তন ও বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে চায়।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় তিনি যদি ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে থাকেন, সেটিকে সরকার ইতিবাচকভাবে দেখছে। তিনি আসবেন, মামলা ফেস করবেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে পর্যবেক্ষক রাখার সুযোগ রয়েছে এবং পুরো বিচারপ্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালনার ব্যবস্থাও আছে। আদালতে তিনি যদি নিজের অবস্থান প্রমাণ করতে পারেন, তাহলে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত দেবেন। সরকারের লক্ষ্য বিচার নিশ্চিত করা।

জুলাইয়ের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকার সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে এবং তা মানুষের কাছে তুলে ধরতে চায়।

তিনি আরও বলেন, জাতীয় সংসদে গৃহীত জুলাই সনদের ভিত্তিতেই সরকার কাজ করবে। তবে যেসব বিষয়ে বিএনপি ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, সেগুলো বাস্তবায়নের আওতায় আসবে না।

বন্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন