

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদমাধ্যমে বলেন, ‘ইসির প্রণীত বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত নয়। তাই এই প্রতীক কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।
ইসির এমন অবস্থানের পরপরই হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টটি আসে। এতে তিনি জানান, শাপলা প্রতীকই এনসিপির প্রতীক হবে -এ ব্যাপারে তারা আশাবাদী ও দৃঢ় অবস্থানে রয়েছেন।
দলটির সঙ্গে ইসির টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরে। শাপলা প্রতীক বরাদ্দের দাবিতে এনসিপি ইতোমধ্যে একাধিকবার নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে এবং কয়েক দফা বৈঠকও করেছে।
দলীয় সূত্র জানায়, এনসিপি নেতারা মনে করেন, শাপলা প্রতীক তাদের রাজনৈতিক দর্শন ও জাতীয়তাবাদী চেতনার প্রতীক। তাই এই প্রতীক পাওয়ার দাবিতে তারা কোনো আপস করবেন না।
ইতিপূর্বে এনসিপির শীর্ষ নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন ‘প্রয়োজনে রাজপথে আন্দোলন গড়ে তুলে আমরা শাপলা প্রতীক আদায় করব।
তারা আরও জানিয়েছেন, যদি ইসি প্রতীকটি দিতে অনড় থাকে, তবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।
অন্যদিকে, ইসি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, ‘শাপলা’ বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় নেই, তাই এটি কোনো দলের জন্য বরাদ্দ দেওয়ার প্রশ্নই ওঠে না।
ফলে প্রতীক ইস্যুতে এনসিপি ও নির্বাচন কমিশনের মধ্যে মতবিরোধ ক্রমেই তীব্র আকার নিচ্ছে।
মন্তব্য করুন
