

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির রোমে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের (World Food Forum) এক অনুষ্ঠানের ফাঁকে দুই নেতা এই বৈঠক করেন।
প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এফএও আয়োজিত বার্ষিক বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে অধ্যাপক ইউনূস রোববার (১২ অক্টোবর) ইতালি যান। সোমবার তিনি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
তার বক্তব্যে তিনি বাংলাদেশের কৃষি খাতে সাফল্য তুলে ধরে বলেন, “বাংলাদেশ ছোট একটি দেশ—আয়তনে ইতালির প্রায় অর্ধেক, তবুও আমরা ১৭ কোটি ৩০ লাখ মানুষকে খাদ্য সরবরাহ করছি এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকেও আশ্রয় দিয়েছি।”
অধ্যাপক ইউনূস আরও বলেন, “আমরা ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বর্তমানে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ধান, শাকসবজি ও মিঠাপানির মাছ উৎপাদনকারী দেশগুলোর একটি। আমাদের কৃষকরা ফসলের ঘনত্ব ২১৪ শতাংশে উন্নীত করেছেন এবং আমরা ১৩৩টি জলবায়ু-সহনশীল ধানের জাত উদ্ভাবন করেছি।”
তিনি আরও জানান, “কৃষিতে যান্ত্রিকীকরণের জন্য সরকার ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। শক্তিশালী খাদ্য বিতরণব্যবস্থা গড়ে তোলা হয়েছে। শিশুদের খর্বতা হ্রাস পেয়েছে, খাদ্যতালিকা বৈচিত্র্যময় হয়েছে, এবং মাটি, পানি ও জীববৈচিত্র্য সুরক্ষার মাধ্যমে কৃষি আরও সবুজ হয়েছে।”
মন্তব্য করুন
