

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
রোববার (১২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এ বিষয়ে সোমবার (১৩ অক্টোবর) এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য সিভিল অ্যাভিয়েশন রুল, ১৯৮৪ এর রুল ১৬ এর সাব রুল (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ২০২১ সালে উদ্যোগ নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ প্রকল্পের আওতায় বিমানবন্দরে আধুনিক টার্মিনাল ভবন নির্মাণ, অবকাঠামো উন্নয়ন এবং রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানবন্দরের টার্মিনাল ভবনসহ অবকাঠামো উন্নয়নের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য সুবিধা চালু করা হবে।
এ ছাড়া বিদ্যমান ৬ হাজার ৭৭৫ ফুট দৈর্ঘ্যের রানওয়েটি বাড়িয়ে ৯ হাজার ফুটে উন্নীত করার কাজও চলমান রয়েছে, যা সম্পন্ন হবে ২০২৬ সালের ডিসেম্বরে। নতুন রানওয়ে চালু হলে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে বড় আকৃতির আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারবে।
মন্তব্য করুন
