ব্যক্তির নামে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ১৬টি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের নাম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ও তাদের পরিবারের সদস্যদের নাম অপসারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি কলেজ শাখা–৬ এর উপসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা এবং মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন পরিদর্শন অধিশাখার স্মারকের আলোকে এসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত নামগুলো হলো,
- নাটোর সদর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ → চন্দ্রকোলা ডিগ্রি কলেজ
- চাঁদপুরের কচুয়া শেখ মুজিবুর রহমান কলেজ → রহিমানগর ডিগ্রি কলেজ
- খুলনার দিঘলিয়া এস এম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজ → পথের বাজার গার্লস কলেজ
- মেহেরপুর সদরের মহিউদ্দিন ডিগ্রি কলেজ → মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ
- ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ → বাংলাবাজার ডিগ্রি কলেজ
- তজুমুদ্দিন হোসনেআরা চৌধুরী মহিলা কলেজ → তজুমুদ্দিন মহিলা কলেজ
- হাজী মো. নুবুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজ → লালমোহন ডিগ্রি কলেজ
- নুরনবী চৌধুরী মহাবিদ্যালয় → বদরপুর মহাবিদ্যালয়
- আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ → ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ
- অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ → চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ
- নীলিমা জ্যাকব মহিলা কলেজ → দুলার হাট মডেল কলেজ
- দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ → দক্ষিণ আইচা কলেজ
- অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ → ভোলা টিচার্স ট্রেনিং কলেজ
- সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয় (মনপুরা) → সাকুচিয়া মহাবিদ্যালয়
- আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ (ঝালকাঠি) → বাসন্ডা কলেজ
- মাহাবুবুর রহমান কলেজ (রাঙ্গাবালী, পটুয়াখালী) → বড় বাইশদিয়া কলেজ
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।