

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবে হজ এজেন্সিগুলোর নামে আটকে থাকা প্রায় ৩৮ কোটি টাকা দেশে ফেরত এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্ল্যাটফর্মের আইবিএএন অ্যাকাউন্টে বাংলাদেশি হজ এজেন্সিগুলোর অব্যয়িত অর্থ জমা ছিল। মোট ৯৯০টি এজেন্সির টাকাই ফেরত পাওয়া গেছে।
এই অর্থের পরিমাণ ১ কোটি ২৫ লাখ ৩৮ হাজার ৪৬৮ সৌদি রিয়াল ও ৫৭ হালালা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি ৯৪ লাখ টাকা সমান।
খালিদ হোসেন আরও জানান, ফেরত পাওয়া অর্থ ইতোমধ্যে বাংলাদেশ হজ অফিসের সৌদি ফ্রান্সি ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন, ৯৯০টি হজ এজেন্সির মধ্যে তিনটির কোনো অব্যয়িত টাকা ছিল না। ৮৩১টি এজেন্সির ব্যাংক হিসাব নিশ্চিত হয়েছে, যাদের অর্থ দ্রুতই হস্তান্তর করা হবে।
বাকি ১৫৬টি এজেন্সির ব্যাংক তথ্য সংগ্রহের কাজ চলছে; তথ্য পেলে তাদের অর্থও ফেরত দেওয়া হবে।
উপদেষ্টা জানান, ফেরত দেওয়া অর্থের পরিমাণে ভিন্নতা রয়েছে—কোনো কোনো এজেন্সি সর্বোচ্চ ৪৫ লাখ টাকা, আবার কোনো এজেন্সি মাত্র ২ টাকা পর্যন্ত ফেরত পাবে।
মন্তব্য করুন
