

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণমাধ্যম সংস্কার কমিশন গণমাধ্যম সংশ্লিষ্ট সকল অংশীদারের সঙ্গে বসে আলাপআলোচনা করে সরকারকে সুপারিশ দেয়া হয়েছে জানিয়ে কমিশন চেয়ারম্যান কামাল আহমেদ বলছেন, সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব সরকারের। গত মে মাসে প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। কেনো এখন পর্যন্ত একটি সুপারিশও বাস্তবায়নের চিত্র দেখা গেলো না? সরকারকে সেটি জিজ্ঞেসা করতে হবে। সরকার নানানভাবে তা বাস্তবায়ন করতে পারে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের আয়োজিত সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি প্রকল্পের 'গণমাধ্যম পুরস্কার-২০২৫' প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের সংবেদনশীল হওয়াটা জরুরি। আর এই সংবেদনশীল না হতে পারার কারণ খুঁজে বের করে তা সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোর যাতে না হয়, সেজন্য দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ গড়তে হবে। কন্টেন্ট ভাইরালের মধ্য দিয়ে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। যাচাই-বাছাই ছাড়াই অনেকে কন্টেন্ট ছড়িয়ে দিচ্ছে। সাংবাদিকতা ও ব্যক্তির প্রচারের মধ্যে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। বার্তা কক্ষের যে নিয়মনীতিকে ধারণ করে চলতে হবে। নীতিমালা অনুযায়ী না চললে ভবিষ্যতে আরও ভয়াবহ হবে।
সমতা আনতে সমাজের সোচ্চার হওয়া আর সরকারের দায় আছে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, সমাজে নারীদের লড়াই সংগ্রাম সংবাদে ফুটিয়ে তুলে এই পুরস্কার পান সাংবাদিকরা। টেলিভিশন রিপোর্ট সহ পাঁচ ক্যাটাগরিতে ১৫জনকে এই পুরস্কার প্রদান করা হয়। টেলিভিশন ক্যাটাগরিতে চ্যানেল টোয়েন্টি ফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক জিনিয়া কবির সূচনা রানার্সআপ এবং এখন টিভির প্রতিবেদক তাসলিমা মেহেরিন এ্যানি চ্যাম্পিয়ন হন।
মন্তব্য করুন