বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার যানজট নিরসনে নতুন পরিকল্পনা, বিকল্প বাস টার্মিনালের স্থান পরিদর্শন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর করতে ঢাকার বিকল্প বাস টার্মিনাল ও অস্থায়ী বাস ডিপোর সম্ভাব্য স্থান পরিদর্শন শুরু করেছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়। এর আগে, গত ১৫ জুন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন-সংক্রান্ত এক সভায় রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিদর্শনে অংশ নেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন, ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও পরিদর্শনে উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল সম্ভাব্য বাস টার্মিনাল ও অস্থায়ী বাস ডিপোর জন্য পূর্বাচল ১৯ নম্বর সেক্টর, দিয়াবাড়ি, গাবতলী বাস টার্মিনাল-সংলগ্ন চুনকুটিয়া, জেলখানার বিপরীতে বাঘাইর-তেঘরিয়া আন্ডারপাস এলাকা, হাসনাবাদ (ইকুরিয়া)-কাঁচপুর এবং ফুলবাড়িয়া এলাকা ঘুরে দেখেন।

সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে, পরিদর্শনের ভিত্তিতে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর রাজধানীর চারটি বাস টার্মিনাল স্থানান্তরের কার্যক্রম শুরু করা হবে। সরকারের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার যানজট কমবে এবং গণপরিবহন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আসবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Congo DR
Scheduled
01 Jul, 10:00 PM
VS
World Cup