

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের বিভিন্ন তথ্য চেয়ে কেন্দ্রীয় এই ব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (০১ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
তানজির আহমেদ জানান, আতিউর রহমানের বিরুদ্ধে বিগত ১৫ বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার অভিযোগ রয়েছে। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঋণ খেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারী, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতিসহ বিভিন্ন ব্যাংকে ঋণ জালিয়াতির সুযোগ দিয়েছেন তিনি।
তিনি আরও জানান, দুদকের তিন সদস্যের একটি অনুসন্ধানী দল তদন্তের স্বার্থে সম্প্রতি একাধিক তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে। যার মধ্যে কিছু বিষয়ের তথ্য ইতোমধ্যে দুদকের হাতে এসেছে। এসব যাচাই-বাছাই করছে দুদক।