

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল ইভেন্টে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোববার সকালেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা ১১:৩০ টায় তাকে এবং তার সফরসঙ্গীদের রোমের উদ্দেশে নিয়ে গেছে।
সফরের মূল কার্যক্রমে তিনি ফোরামের অধিবেশনে ভাষণ দেবেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ অন্যান্য বৈশ্বিক ইস্যু।
সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ড. ইউনূস রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে বলেন, “কোনো সংবাদমাধ্যম আমার সঙ্গে যোগাযোগ করে এই তথ্য যাচাই করেনি।
আমি স্পষ্ট করে বলছি, এই সফরের কোনো অংশে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নির্ধারিত হয়নি।”
প্রেস সচিব আরও জানান, তিনি ইতিমধ্যে সংবাদ ব্রিফিং ও টেলিভিশন চ্যানেলে জানিয়েছিলেন যে ড. ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল সভায় অংশ নেবেন এবং কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন, তবে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে কোনো বৈঠক নেই।
শফিকুল আলম আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের ভুল প্রতিবেদন সংশোধন করবে।
মন্তব্য করুন
