

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারের চুক্তিভিত্তিক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে যোগ দিয়েছেন মো. এহসানুল হক।
রোববার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ে যোগদানের পর কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এদিনই তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ববর্তী সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। তার বিদায়ের পর থেকে অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।
মন্তব্য করুন
