শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘যদি ফোন বন্ধ পাও, ধরে নিও আমি আর বেঁচে নেই’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:১২ পিএম
নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম (ডানে) ও তার স্ত্রী-সন্তান (বাঁয়ে)।
expand
নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম (ডানে) ও তার স্ত্রী-সন্তান (বাঁয়ে)।

রাজবাড়ীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম (৪৭) রাশিয়ায় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ হারিয়েছেন।

দীর্ঘ সাত মাস নিখোঁজ থাকার পর গত ৮ অক্টোবর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর তথ্য পরিবারকে জানিয়েছে। খবর পেয়ে নজরুলের বাড়িতে শোকের ছায়া নেমেছে।

নজরুল ইসলাম সদর উপজেলার রামকান্তপুর চরপাড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। চার কন্যার জনক ছিলেন তিনি।

অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল নজরুল ২০২০ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন। এরপর রাজবাড়ীর শ্রীপুরে মুদি ব্যবসা শুরু করেন, কিন্তু ব্যবসায় ক্ষতির কারণে আর্থিক সংকটে পড়েন।

পরবর্তীতে স্থানীয় দালাল ফরিদ হোসেন রাশিয়ায় নিরাপত্তাকর্মীর চাকরির প্রলোভন দেখান।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নজরুল রাশিয়ায় যান। সেখানে এক মাসের সামরিক প্রশিক্ষণ শেষে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

পরিবারকে নিয়মিত ভিডিও কলে যোগাযোগ করলেও, ৩০ এপ্রিল তার সর্বশেষ ফোন হয়েছিল, যেখানে তিনি জানান, “আমার আর বিদেশ থেকে ফেরার কোনো উপায় নেই। যদি ফোন বন্ধ পেয়ে থাকো, ধরে নিও আমি মারা গেছি।”

পরিবার জানায়, দীর্ঘ সাত মাস ধরে খোঁজ নেওয়ার পর অবশেষে মৃত্যুর খবর নিশ্চিত হয়।

নিহতের স্ত্রী আইরিন আক্তার বলেন, “আমার একটাই চাওয়া— সরকার যেন স্বামীর লাশ দেশে এনে দেয়, শেষবার তাকে একটু দেখতে চাই।”

নজরুলের বড় ভাই অবসরপ্রাপ্ত সার্জেন্ট রহিমও জানান, দালালের প্রলোভনে তিনি রাশিয়ায় যান।

যদিও অভিযুক্ত ফরিদ দাবি করেছেন, তিনি নজরুলকে সরাসরি পাঠাননি; নজরুল স্বেচ্ছায় রাশিয়ায় গিয়েছিলেন।

রাজবাড়ী সদর ইউএনও মারিয়া হক বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি।

আমরা খোঁজ নিয়ে নজরুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি এবং লাশ ফেরত আনার ব্যবস্থা করছি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন