শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হোটেলে ধর্ষণের শিকার কিশোরীর মৃত্যু, দুই যুবক আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি আবাসিক হোটেলে ধর্ষণের শিকার কিশোরী (১৭) মারা গেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) তাদের গাজীপুর কারাগারে পাঠানো হবে। নিহত কিশোরীর বাড়ি গাইবান্ধায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা এলাকার ‘আব্দুল মান্নান প্লাজা’ হোটেলে মমিনুল ইসলাম মোহন (২২) ও আতিকুর রহমান (২৩) কিশোরীকে নিয়ে ওঠেন।

সেখানে মমিনুল তাকে একাধিকবার ধর্ষণ করেন, যার ফলে রক্তক্ষরণ শুরু হয়।

পরে তারা কিশোরীকে একটি ওষুধের দোকানে নিয়ে যান, প্রাথমিক চিকিৎসায় রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি দেখে ডাক্তাররা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

পরে একটি অ্যাম্বুলেন্সে ঢাকার পথে রওনা দেওয়ার সময় ভোরে কিশোরী মারা যায়। অ্যাম্বুলেন্সচালক গাড়িটি ঘুরিয়ে মির্জাপুর থানায় নিয়ে যান।

পুলিশ পরে মমিনুল ও আতিকুরকে আটক করে কালিয়াকৈর থানায় হস্তান্তর করে। পুলিশ জানায়, দুজনই সাভারের আশুলিয়া এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। মমিনুল ও কিশোরীর মধ্যে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “লাশ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দুই যুবককে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন