

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, জাতীয় পার্টি একটি আবেদন করেছিল, সেটা আমরা গ্রহণ করিনি। আমরা তাদের কয়েকবার সতর্ক করেছি। কিন্তু তারা কোনো কথা শোনেনি। সড়ক বন্ধ করে জনসভায় জনভোগান্তি হওয়ার কারণে এক পর্যায়ে তাদের একটু দৌড়ানি দেওয়া হয়েছে।
তিনি বলনে, রাস্তায় কোনো কর্মসূচির অনুমতি আমরা দিতে পারি না। মৌখিকভাবে আমরা তাদের বলেছিলাম রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে। কিন্তু তারা রাস্তার ওপর চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে।
শনিবার (১১ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
এক প্রশ্নের জবাবে ডিসি মাসুদ আলম জানান, এলাকার লোকজন এসে জাতীয় পার্টির কর্মসূচিতে বাধা দিলে, সেই সময় জাতীয় পার্টির লোকজনকে আমরাই রক্ষা করি।
বিকেল পৌনে পাঁচটার দিকে পুলিশের সামনেই কার্যালয়ের সামনে থেকে দলটির একটি মিছিল বিজয়নগর থেকে পল্টনের দিকে রওনা হয়। এ সময় রাস্তার আরেক পাশ থেকে একটি মিছিল থেকে ৯-১০ জন এসে তাদের ওপর চড়াও হয়। এতে জাতীয় পার্টির একজন আহত হন।
মন্তব্য করুন
