শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনপিবি নিউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পিএম
এনপিবির কার্যালয়ে কেক কেটে সংবাদমাধ্যমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়
expand
এনপিবির কার্যালয়ে কেক কেটে সংবাদমাধ্যমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়

আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে পথচলা শুরু করল নতুন প্রজন্মের ডিজিটাল মিডিয়া ‘নিউজ পেইজ বিডি (এনপিবি)’।


“সত্য, সরাসরি, সবার আগে”—এই শ্লোগানকে ধারণ করে পাঠক-দর্শকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এনপিবি।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে ৫ম তলায় এনপিবির কার্যালয়ে কেক কেটে সংবাদমাধ্যমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ এবং কালবেলা অনলাইন-এর সম্পাদক পলাশ মাহমুদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনপিবির হেড অব ডিজিটাল আকরাম হোসেন।

প্রধান অতিথি মোহাম্মদ শফিকুল আলম বলেন, 'বাংলাদেশে বর্তমান সাংবাদিকতা এখন প্রায় শতভাগ অনলাইননির্ভর। প্রিন্ট ও টেলিভিশন—উভয় মাধ্যমই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠক ও দর্শকের কাছে পৌঁছায়। এমন বাস্তবতায় টিকে থাকা যেমন চ্যালেঞ্জ, তেমনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাও দায়িত্বের। এনপিবি সে চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে বলে আমি আশাবাদী।'

এনপিবির সম্পাদক মো. আল হাদী বলেন, 'গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভূমিকা অনুযায়ী বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ সংবাদ প্রকাশে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন অধিকার-এর পরিচালক এস এম নাছির উদ্দীন এলান, এনপিবির বিভিন্ন বিভাগের প্রধান ও সংবাদকর্মীরা।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পায় ‘নিউজ পেইজ বিডি (এনপিবি)’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন