শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
expand
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

ওয়ার্ল্ড ফুড ফোরামের বার্ষিক অধিবেশনে অংশ নিতে ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রোমের উদ্দেশে রওনা হবেন।

ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ড. ইউনূস ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এই ওয়ার্ল্ড ফুড ফোরাম হলো এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

চলতি বছরের ইভেন্টটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তিনি ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন