সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের বিশেষ সাক্ষাৎ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।

৬ জুন, ২০২৬ সকাল ১০:৩০ টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ড বাংলাদেশের বিমান খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার তীব্র আগ্রহ প্রকাশ করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে বিশ্বখ্যাত সুইস কোম্পানি ‘Swissport’ কাজ করতে ইচ্ছুক বলে রাষ্ট্রদূত জানান।

মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে সুইজারল্যান্ডকে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান এবং তা গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতের সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank