সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজ শেষ করেই ইউনিভার্সিটির পড়াশোনা শুরু করতে পারবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১১:১৫ এএম
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
expand
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষাপ্রতিষ্ঠানের সেশনজট কমিয়ে আনা হবে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘২০২৮ সালের মধ্যে পরীক্ষা দেওয়ার সাথে সাথে কলেজ শেষ করে ইউনিভার্সিটির পাঠদান শুরু করতে পারবেন শিক্ষার্থীরা।’

সোমবার (১৫ জুন) প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে এ আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অযথা যেন কোচিং সেন্টারে যেতে না হয়, সেভাবে সিলেবাস এবং কারিকুলাম রেডি হচ্ছে। ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারব।’

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার বাজেট সবচেয়ে বেশি পেয়েছি। শিক্ষা খাতে আমরা একটি বৈপ্লবিক পরিবর্তন চাই।’ এ সময় দুই মাসের মধ্যে এইচএসসির ফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন