শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে দেখাব আইনের শাসন কাকে বলে: ইসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০১:০৪ পিএম
expand
আগামী নির্বাচনে দেখাব আইনের শাসন কাকে বলে: ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে আইনের শাসন বাস্তবে কীভাবে কার্যকর হয় এবং আইনের শাসন কাকে বলে তা আমরা আগামী নির্বাচনে দেখাব।

তিনি বলেন, প্রিজাইডিং অফিসারদের পূর্ণ কর্তৃত্ব দেওয়া হবে, যাতে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন। তবে সেই ক্ষমতার অপপ্রয়োগ করলে বা দায়িত্ব যথাযথভাবে পালন না করলে, তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলেও সতর্ক করেন তিনি।

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। কর্মশালার শিরোনাম ছিল: ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়’।

এতে প্রধান অতিথির বক্তব্যে সিইসি আরও বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে ভোটগ্রহণকারী কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করবেন। আইনের প্রয়োগ যেন সবাই দেখতে পান—এটাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রিজাইডিং অফিসারদের দায়িত্বশীলতা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের দিন তারা যেসব সিদ্ধান্ত নেবেন, তা চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

সিইসি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচনী কর্মকর্তারা যদি সাহসিকতা ও সততার সঙ্গে কাজ করেন, তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন