সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেনজীর ইস্যুতে ভিন্ন মন্তব্য জামায়াত আমিরের, কৃতিত্ব দিলেন ইউনূস সরকারকে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০১:২৭ এএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
expand
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেফতার দেশের পুলিশের একক কৃতিত্ব নয়, বরং এটি ইন্টারপোলের ভূমিকার ফল।

রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, ‌‘বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছিল ড. ইউনূসের সরকার। এই সরকারের আমলে এসে বেনজীর ধরা পড়েছে। অপরাধী যেই হোক, যত ক্ষমতাধরই হোক; যদি কেউ দেশ ও জাতির বিরুদ্ধে অপরাধ করে থাকে; তাকে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, বেনজীরের গ্রেফতার বাংলাদেশের একটা অর্জন, তবে মূল অর্জন হবে; তাকে ফিরিয়ে এনে শান্তির মুখোমুখি করা; বিচারের মুখোমুখি করা। বেনজীর দেশ থেকে পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল। তার অনেকগুলো উসকানিমূলক অডিও ফাঁস হয়েছে। এ রকম মানুষকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। রবিবার সংসদে তাকে গ্রেফতারে অভিনন্দন জানানো হলেও আসল অভিনন্দন জানানো হবে তাকে দেশে ফিরিয়ে আনার পর।

এ সময় তিনি আরেকটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, ‘হাদির হত্যাকারীদের এখনও ফিরিয়ে আনা হয়নি, ফিরিয়ে আনার কোনও লক্ষণও দেখতে পাচ্ছি না। এ নিয়ে কোনও উদ্যোগও নেই। হাদির হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে আনতে হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
No match data available
World Cup