

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকে ‘সেফ এক্সিট’-এর কথা বলছেন। তবে উপদেষ্টা হিসেবে তাঁদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই। বরং ভয়াবহ ও বিকল রাষ্ট্রকাঠামো থেকে জাতির সেফ এক্সিট হওয়াই এখন সময়ের দাবি।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর এক হোটেলে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, “এই মুহূর্তে সেফ এক্সিট নিয়ে নানা আলোচনা হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই—উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই। গত কয়েক দশক ধরে আমরা যে দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট ও সাধারণ মানুষের আমানত আত্মসাতের মতো ঘটনা দেখেছি—তা থেকে মুক্তি পেতে এখন জাতিরই সেফ এক্সিট দরকার।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রের এই অসুস্থ ও আত্মবিধ্বংসী কাঠামো থেকে জনগণকে মুক্ত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আইনের শাসন, জবাবদিহিতা ও মানবাধিকারের প্রতিষ্ঠা ছাড়া সেই মুক্তি সম্ভব নয়।”
সভায় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
