

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিলিপাইনে দক্ষিণ-পূর্ব উপকূলে জোড়া ভূমিকম্পে অন্তত সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
ইউএসজিএস জানায়, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে ৭.৪, যার কেন্দ্র ছিল মিন্দানাও অঞ্চলের মানয় শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এর পর কয়েক ঘণ্টা ব্যবধানে একই এলাকায় আরও একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
প্রথম ধাক্কাতেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং প্রাণহানির ঘটনাও ঘটে। ভূমিকম্পের পরপরই ফিলিপিন্স ও প্রতিবেশী ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়।
স্থানীয় কর্মকর্তা কেন্ট সিমিওন জানান, মানয়ের পশ্চিমাঞ্চলে একটি সোনার খনির খাদ ধসে তিনজন খনি শ্রমিক নিহত হয়েছেন। গুমায়ান এলাকার আরেকটি খনিতেও ধস নামে, যেখানে একজনকে জীবিত উদ্ধার করা হলেও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ভূমিকম্পে একটি হাসপাতাল ও স্কুল ভবন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি মাটি শহরে একটি দেয়াল ধসে একজন নিহত হন, আরও দুজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া কেন্দ্রস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের দাভাও সিটিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন
