

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় ১ হাজার ৫৯৩ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটকে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ প্রস্তাব হিসেবে দেখা হচ্ছে।
প্রস্তাবিত বরাদ্দ অনুযায়ী, প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৮ হাজার ৭২১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ১ হাজার ৬১১ কোটি টাকা রাখা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন অন্যান্য সার্ভিসের জন্য ১ হাজার ৯১৫ কোটি টাকা এবং সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয় বাবদ ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের প্রথম বাজেট। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে দেশি ও বিদেশি উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।
