শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রশাসনের এপিডি এরফানুল হকের বদলী, নতুন নিয়োগ পেলেন ফিরোজ সরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পিএম
এরফানুল হক -ফিরোজ সরকার
expand
এরফানুল হক -ফিরোজ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হককে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি করা হয়েছে। একই সঙ্গে খুলনা বিভাগীয় মো. ফিরোজ সরকারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, নানান অনিয়ম, অদক্ষতার কারণে গত ২১ সেপ্টেম্বর চুক্তিতে থাকা সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়।

নীতিনির্ধারকদের মধ্যে মতৈক্য না হওয়ায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হওয়া সত্ত্বেও এখনো কোন সচিবকে পদায়ন করা সম্ভব হয়নি। ফলে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসনে নেতিবাচক প্রভাব পড়েছে। মূলত নতুন সচিব নিয়ে সরকারের ভেতরে যেমন টানাপোড়েন চলছে। সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান কান্ডের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ,পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিব মো. এরফানুল হক জড়িত থাকার কারণে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কারণে বদলী করা হয়েছে।

অন্যদিকে এই সুযোগ কাজে লাগিয়ে অন্যপন্থী কর্মকর্তা থেকে শুরু করে তাদের দলের সর্বোচ্চ নেতারা তাদের অনুগত তথা পছন্দের কর্মকর্তাকে অতিগুরুত্বপূর্ণ এই সচিব পদে বসাতে তৎপর হয়ে উঠেছেন। তাদের প্রবল চাপের কারণে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে অনেকটাই সময়ক্ষেপনের কৌশল নিয়েছে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন