শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ী থেকে এমপি: এবার দুদকের মামলার আসামী এইচবিএম ইকবাল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম
হেফজুল বারি মোহাম্মদ ইকবাল
expand
হেফজুল বারি মোহাম্মদ ইকবাল

হেফজুল বারি মোহাম্মদ ইকবাল। যিনি এইচবিএম ইকবাল নামে পরিচিত। প্রিমিয়ার গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন তিনি। এই গ্রুপ অফ কোম্পানির আওতায় ব্যাংক, ট্যুর এজেন্সিসহ রয়েছে একাধিক প্রতিষ্ঠান।

ব্যবসায়িক জীবনের পাশে আওয়ামী লীগের টিকিট নিয়ে নিজের নামে যুক্ত করেছেন সংসদ সদস্য পদবিও।

৫ আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ ছত্রছায়ায় থাকা যেসকল ব্যবসায়ীরা দুদকের অনুসন্ধানের মুখে পড়ছে তার মধ্যে তিনি অন্যতম। দুদকের তদন্তে ৬২ কোটি টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্যপ্রমাণ পাওয়ায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, এইচবিএম ইকবালের বিরুদ্ধে মামলার পাশাপাশি তার স্ত্রী-সন্তানের সম্পদের তথ্য বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

এদিন, ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আরও জানান, ভিন্ন ভিন্ন নামে একাধিক পাসপোর্ট তৈরি, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে সিলেটের কারিগরী শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক রবীন্দ্রনাথ দত্ত ও তার স্ত্রীর সম্পদের তথ্য বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

এদিকে, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে ঋণ জালিয়াতি, অনৈতিক বিনিয়োগ ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছ দুদক। তাছাড়া, তার বিরুদ্ধে রূপালী ব্যাংকের এমডির দায়িত্ব পালনকালে একাধিক অনিয়ম ও আর্থিক অসঙ্গতির বিষয়ে বিএফআইইউ থেকে তথ্য পেয়েছে সংস্থাটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন